‘পারসন অব দ্য ইয়ার’ বাইডেন ও কমলা

‘পারসন অব দ্য ইয়ার’ বাইডেন ও কমলা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪৫

টাইম ম্যাগাজিন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ও কমলা হ্যারিসকেই ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে।

আমেরিকাভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন প্রতি বছরের শেষে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে তারা বলে ‘পারসন অব দ্য ইয়ার’।

ধরিত্রীকে রক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দায়িত্ব নেয়ার ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার লক্ষ্য পূরণ করবেন তিনি।

এদিকে আমেরিকার ৪৯তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কৃষ্ণাঙ্গ কমলা হ্যারিস। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাচ্ছেন তিনি। এর চেয়েও বড় বিষয় তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এ পদে আসিন হলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading