ইন্ডিয়ার কৃষক বিক্ষোভ নিয়ে ধারণা নেই বরিসের!

ইন্ডিয়ার কৃষক বিক্ষোভ নিয়ে ধারণা নেই বরিসের!

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৯

যেখানে ইন্ডিয়ার কৃষক বিক্ষোভ নিয়ে বিভিন্ন দেশ তাদের মতামত এবং পাশে থাকার আশ্বাস দিচ্ছে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কৃষক বিক্ষোভ নিয়ে কোন ধারণাই নেই।

কাল ব্রিটিশ পার্লামেন্টে লেবার দলের এমপি তনমনজিৎ সিংহ ঢেসি ইন্ডিয়ার কৃষক বিক্ষোভের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘‘এ বিষয়ে আপনার কী মত?’’

উত্তরে জনসন বলেন, ‘‘ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যা চলছে তা সত্যিই উদ্বিগ্নজনক। কিন্তু এটি দ্বিপাক্ষিক বিষয়। আমাদের এতে নাক না-গলানোই ভাল।’’

প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুনে হতভম্ব হয়ে যান এমপি। তবে তখন তিনি এই বিষয়ে আর কোনও মন্তব্য করেননি। পরে টুইট করেন, ‘‘মুখ খোলার আগে বিষয়টি সম্বন্ধে একটু ওয়াকিবহাল হওয়া উচিত প্রধানমন্ত্রীর।’’

শুক্রবার ( ১১ ডিসেম্বর ) বরিসের মুখপাত্র এক বিবৃতি জারি করে বলেছেন, ‘‘এমপি ঢেসির প্রশ্নটি ঠিক মতো শুনতে পাননি প্রধানমন্ত্রী জনসন। তবে ভারতে কৃষক আন্দোলনের উপরে নজর রেখেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।’’
সরকারি স্তরে এই প্রথম জানানো হল যে ব্রিটেন ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে ওয়াকিবহাল রয়েছে।

গত সপ্তাহেই ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ফরেন, কমনওয়েলথ এবং ডেভলপমেন্ট দফতর থেকে জানানো হয়েছিল, কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এই নিয়ে কোনও মন্তব্য করবে না তারা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading