দায়িত্ব পূর্ণ করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: জারিফ

দায়িত্ব পূর্ণ করে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: জারিফ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসতে আমেরিকা বাধ্য। তবে দেশটিকে অবশ্যই তার দায়িত্ব পরিপূর্ণ করার মধ্যদিয়ে সমঝোতায় নতুন করে যোগ দেয়ার অধিকার অর্জন করতে হবে।

তেহরানভিত্তিক আরমান মিডিয়া কালচার ইনস্টিটিউটকে দেওয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রকাশিত হয়।

জারিফ বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন যে, পরমাণু সমঝোতা ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেন বিরাট বড় অর্জন।

তিনি বলেন, যদিও আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তবে জাতিসংঘ সনদের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তারা এই সমঝোতা বাস্তবায়নের পথে বাঁধা দিতে পারে না।

জারিফ আরও বলেন, যেহেতু অ্যামেরিকা এই সমঝোতার একটি সদস্য সে ক্ষেত্রে তাদেরকে সদস্যপদের শর্ত পূরণ করতে হবে। পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিষয়ে ইরান একেবারেই উদার কিন্তু আমেরিকাকে প্রতিশ্রুতি পূরণ করে ফিরে আসার অধিকার অর্জন করতে হবে

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading