ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া টেস্টে মাঠে থাকবে দর্শক

ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া টেস্টে মাঠে থাকবে দর্শক

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৯

করোনা ভাইরাসকে ধীরে ধীরে জয় করার দিকেই যেন এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সিরিজের শুরু থেকেই দর্শকদের মাঠে বসে খেলার দেখার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সেটা সীমিত পরিসরে।

এবার টেস্ট সিরিজেও এই দুই দেশের লড়াই দেখার জন্য আরও বেশি সংখ্যক দর্শকদের সুযোগ দিতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে’তে (২৬ ডিসেম্বর) শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্টে প্রতিদিন ৩০ হাজার দর্শককে গ্যালারিতে প্রবেশের অনুমতি দিতে চলেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

ওয়ান ডে এবং টি-টুয়েন্টি সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তবে এই টেস্ট ম্যাচটি হবে ডে-নাইট এবং এই টেস্ট দিয়েই বিদেশের মাটিতে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলতে নামছে ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্টে প্রথম প্রতিদিন ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল; কিন্তু বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, এমসিজিতে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টে প্রতিদিন ৩০ হাজার দর্শক প্রবেশ করতে পারবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘এমসিজিতে আমরা আরও বেশি ক্রিকেট ফ্যানকে মাঠে ঢোকাতে সক্ষম হব। সুতরাং এটা ভিক্টোরিয়ানদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং বছর।’

ভিক্টোরিয়া প্রদেশে কোভিড-১৯ প্রকোপ বেশি থাকায় মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হওয়া নিয়েই এক সময় সংশয় দেখা দিয়েছিল; কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে পরে জানানো হয়, বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নেই। সাধারণত, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে দর্শকাশন রয়েছে প্রায় ১ লাখ।

ইন্ডিয়া-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেড ওভালে মাঠের ক্যাপাসিটি অনুযায়ী ৫০ শতাংশ দর্শক ঢুকেতে পারবেন। আর শেষ টেস্টে ব্রিসবেনের গ্যাবায় স্টেডিয়ামের ক্যাপাসিটির ৭৫ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading