ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে পৌঁছে দিন: রাষ্ট্রপতি

ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে পৌঁছে দিন: রাষ্ট্রপতি

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৮:৪৫

ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে ফলপ্রসুভাবে পৌঁছে দিতে অনুকরণের পরিবর্তে উদ্ভাবনে মনোযোগী হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি বলেন, ‘প্রযু্ক্তি হচ্ছে উন্নয়নের বাহন। তথ্যপ্রযুক্তি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার। ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে ফলপ্রসুভাবে পৌঁছে দিতে হলে আমাদেরকে নতুন ও পরিবর্তিত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।’

শনিবার (১২ ডিসেম্বর) চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেয়ার এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ এর কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

রাষ্ট্রপতি বলেন, তথ্যপ্রযুক্তির ফলে সৃষ্ট সকল সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি এর অপব্যবহার রোধে সক্ষমতা অর্জন করতে হবে। বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতার দিক থেকে আমাদের যুবসমাজ যথেষ্ট দক্ষ ও উদ্যোগী। তাই তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেয়া গেলে এরাই দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে।

তিনি বলেন, এই যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাতে হবে।’

আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে সফলতার পথ ধরে আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের পথে আরও সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading