পদ্মাসেতু নির্মাণ করতে পারলে ঢাকাকেও গ্রীন এন্ড ক্লিন সিটি গড়া সম্ভব: কাদের

পদ্মাসেতু নির্মাণ করতে পারলে ঢাকাকেও গ্রীন এন্ড ক্লিন সিটি গড়া সম্ভব: কাদের

উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:২২

রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ডিটিসির বোর্ড সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোন মিল নেই। ঢাকাকে গ্রীন এন্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এরজন্য যা যা করার সবই করবে সরকার।

ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিক্সা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়াও ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।
রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মোটরসাইকেলে হেলমেট যারা পড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনভাবেই রাজনৈতিক পরিচয় এক্ষেত্রে বিবেচনায় আনা যাবে না। গাড়ীতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading