বৃহস্পতিবার শেখ হাসিনা-নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক
উত্তরদক্ষিণ | রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৫৪
করোনাভাইরাস মহামারীকালে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসছেন। ওই বৈঠকে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ উদ্বোধন হচ্ছে।
রবিবার এক সংবাদ সম্মেলনে দুই সরকার প্রধানের ভার্চুয়াল বৈঠকের নানা দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মিটিং করবেন ভার্চুয়ালি। সেখানে একাধিক ইস্যু আলোচনা হবে। অনেকগুলো কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে।”

