চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ২৭ জানুয়ারি

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ২৭ জানুয়ারি

উত্তরদক্ষিণ| সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০| আপডেট: ১৮:১৮

করোনাভাইরাস মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোটগ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়ান জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন।

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন ভোটে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে ভোট স্থগিত করা হয়। নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় অগাস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এখন ৫ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading