হোটেলে ইন্দোনেশীয় তরুণীকে হত্যা: সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের মৃত্যুদণ্ড

হোটেলে ইন্দোনেশীয় তরুণীকে হত্যা: সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের মৃত্যুদণ্ড

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০৮

সিঙ্গাপুরের এক হোটেলে দুই বছর আগে ইন্দোনেশীয় বান্ধবীকে হত্যার দায়ে এক বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) এই রায় দেন সিঙ্গাপুরের একজন জুডিশিয়াল কমিশনার। খবর স্ট্রেইটস টাইমসের।

জানা যায়, সেলিম আহমেদ নামের ৩১ বছর বয়সী ওই বাংলাদেশি একজন রঙমিস্ত্রি। আর তার ইন্দোনেশীয় বান্ধবী নুরিদাইয়াতি ভারতোনো সুরাত কাজ করতেন গৃহকর্মী হিসেবে।

স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, আরেক বাংলাদেশির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইন্দোনেশীয় ওই তরুণী। সেই সম্পর্ক ত্যাগ করতে রাজি না হওয়ায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর গেইলাংয়ের গোল্ডেন ড্রাগনস হোটেলের একটি কক্ষে তাকে হত্যা করেন সেলিম।

পত্রিকাটি লিখেছে, বিচারক যখন দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিলেন, সেলিম ছিলেন নির্বিকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading