ঢাকায় বিক্ষোভ, শওকত মাহমুদকে বিএনপির শোকজ
উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৩০
রাজধানী ঢাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শোকজ করেছে বিএনপি।
সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
প্রসঙ্গত, সোমবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই পল্টন-গুলিস্তান এলাকায় দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করে। ওই বিক্ষোভে শওকত মাহমুদ, ২০ দলীয় জোটের সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

