হেফাজত মহাসচিব আল্লামা কাসেমীর জানাজা সম্পন্ন

হেফাজত মহাসচিব আল্লামা কাসেমীর জানাজা সম্পন্ন

উত্তরদক্ষিণ | সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১: ৪০

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা হয়।

প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেওয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত হয়।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটে মারা যান। ইউনাইটেড হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।

যদিও হেফাজত মহাসচিবের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ দাবি করে আসছিলেন যে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল।

প্রসঙ্গত, মাওলানা নূর হোসাইন কাসেমী বিএনপি জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়া তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়াম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading