৮৮ হাজার ২১৫ জন দখলদারের কবল থেকে বনভূমি উদ্ধারের সিদ্ধান্ত

৮৮ হাজার ২১৫ জন দখলদারের কবল থেকে বনভূমি উদ্ধারের সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৫

দেশের ৮৮ হাজার ২১৫ জন দখলদারের কবল থেকে সংরক্ষিত বনভূমি উদ্ধারে বিশেষ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়স্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, দেশের ৫ হাজার ৯৮২ ব্যক্তি ১ লাখ ৪ হাজার ১৪৯ দশমিক ১৭ একর সংরক্ষিত বনভূমি জবর দখল করে হাটবাজার, দোকান, রিসোর্ট,কটেজ, কৃষি ফার্ম ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৪০ জন ৮২০ দশমিক ৩৪ একর সংরক্ষিত বনভূমি দখল করে শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানা স্থাপন করেছেন। বন বিভাগের নামে রেকর্ডকৃত অবৈধ দখলকৃত সংরক্ষিত বনভূমি উদ্ধারে প্রথম অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কক্সবাজার বনবিভাগের অবৈধ দখলকৃত সংরক্ষিত বন উদ্ধারে অভিযান চালানো হবে। পরবর্তীতে দেশের অবশিষ্ট অঞ্চলের বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।

সভায় আরো জানানো হয়, ৮২ হাজার ৯৩ জন ব্যক্তি ১ লাখ ২৩ হাজার ৬৪৩ দশমিক ৫৫ একর সংরক্ষিত বনভূমি অবৈধ ভাবে দখল করে ঘরবাড়ি, কৃষি জমি তৈরি করেছে। সারাদেশে মোট ৩ লাখ ৩১ হাজার ৯০৭ দশমিক ৫২ একর সংরক্ষিত বনভূমির ১৩৮৬১৩ দশমিক ৬ একর মোট ৮৮ হাজার ২১৫ জন জবরদখল কারী দীর্ঘদিন ধরে দখলে রেখেছে। সভার সিদ্ধা মোতাবেক বনের নামে রেকর্ডকৃত সকল সংরক্ষিত বনভূমি উদ্ধারের এই কর্মসূচি চলমান থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব জিয়াউল হাসান , অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হোসেন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন ) মোঃ মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মনিরুজ্জামান, প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী সহমন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading