ইন্ডিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে

ইন্ডিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:৪৫

প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ২২ হাজার ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫৪ জন মারা গেছেন। সেখানে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন এক লাখ ৪৩ হাজার ৭০৯ জন।

মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িযেছে ৯৯ লাখ ৬ হাজার ১৬৫ জনে।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দিল্লিতে। গত ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী শহরটিতে এক হাজার ৩৭৬ জন নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে এবং করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এখানে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে গতকাল সোমবার।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্ত ৩ লাখ ৩৯ হাজার ৮৪০ জন রোগী রয়েছেন এবং চিকিৎসা শেষে এ পর্যন্ত ৯৪ লাখ ২২ হাজার ৬৩৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading