শাহজালালে ১০ কোটি মূল্যের ১৫ কেজি সোনাসহ আটক লুৎফর

শাহজালালে ১০ কোটি মূল্যের ১৫ কেজি সোনাসহ আটক লুৎফর

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩.৫০

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা। আটক হওয়া লুৎফর রহমান মুন্সীর (৫৩) বাড়ি ময়মনসিংহ জেলায়।

গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ মারুফুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান হওয়ার খবর পেয়ে তা প্রতিরোধে কাস্টমস হাউজ ঢাকার প্রিভেন্টিভ দল বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং নজরদারি করতে থাকেন। এরপর রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা লুৎফর রহমানকে শনাক্তের পর তল্লাশি করা হয়।

এ সময় লুৎফরের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের মোট ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।

জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছেন উপকমিশনার মারুফুর রহমান খান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading