সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে: তাপস

সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে: তাপস

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪.০০

বিজয়ের এই দিনে জাতিগতভাবে সকল সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে সাভারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ডিএসসিসি’র মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসাবে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন। খবর ইউএনবির।

তাপস বলেন, জাতিগতভাবে আমরা এখনো সকল সাম্প্রদায়িক শক্তিকে নিশ্চিহ্ন করতে পারিনি। তাই বিজয়ের এই দিনে সকল সাম্প্রদায়িক শক্তিকে জাতিগতভাবে নিশ্চিহ্ন করতে আমাদেরকে নতুন করে প্রত্যয় নিতে হবে। যতদিন না পর্যন্ত এই প্রজন্ম এই দেশ থেকে সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তিকে নিশ্চিহ্ন না করা যায়, আমাদেরকে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ডিএসসিসি মেয়র তাপস আরও বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্তির পথে এগিয়ে চলেছি। কিন্তু এখনো সেই সংগ্রামে বিপক্ষে যে প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি যারা ছিল তারা এখনো রয়েছ। তাদেরকে এখনো পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়নি। তবে আমরা দীর্ঘ ৪০ বছর পর হলেও যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করতে পেরেছি।

দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, এই দিনটি আমাদের গর্বের দিন, এই দিনটি আমাদের আনন্দের দিন। বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে।

ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা নিজ অর্থায়নে যেমনি পদ্মাসেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসাবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। বিজয়ের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করছি।

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস ধানমন্ডি-৩২ নম্বরে এবং নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading