বিজয় দিবসে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

বিজয় দিবসে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪.১০

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সরকারি ছুটি। তাই আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে সকাল থেকে এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়া বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টেও পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন আজ। শোষণ-বঞ্চনার অবসান ঘটাতে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার জন্য যে যুদ্ধ শুরু হয়েছিল, দীর্ঘ নয় মাস পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে তার সফল পরিণতি পায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading