বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ই-পোস্টার প্রকাশ

বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ই-পোস্টার প্রকাশ

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪.২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২০ মহান বিজয় দিবস উপলক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

“ভাস্কর তুমি এই বাংলার জাতির সূর্যোদয়, তোমার সাহসে বিজয়ী মানুষ আমরা করি না ভয়” মহান বিজয় দিবসে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা শীর্ষক এই ই-পোস্টার প্রকাশ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পত্রিকা ও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রদর্শনযোগ্য ডিজিটাল/এলইডি স্ক্রিনে ব্যাপকভাবে প্রচারের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading