বঙ্গবন্ধুর ‘বাঘ’ নিয়ে মঞ্চনাটক

বঙ্গবন্ধুর ‘বাঘ’ নিয়ে মঞ্চনাটক

উত্তরদক্ষিণ | বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৩০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বান্দরবনে রাষ্ট্রীয় সফরকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া বাঘের বাচ্চা নিয়ে ‘বাঘ’ শিরোনামে মঞ্চনাটক প্রযোজনা করছে দৃশ্যকাব্য।

বুধবার (১৬ ডিসেম্বর) ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নাসরিন মুস্তাফার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবনে রাষ্ট্রীয় সফরকালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সেই বাঘের বাচ্চাকে ঢাকা চিড়িয়াখানাকে দিয়েছিলেন বঙ্গবন্ধু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading