জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া হবেই: ইরানের সর্বোচ্চ নেতা

জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া হবেই: ইরানের সর্বোচ্চ নেতা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ৯:৫০

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

বুধবার (১৬ ডিসেম্বর) জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল মুহানদিসের পরিবারের সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। শহীদ সোলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীকে সামনে রেখে এ বৈঠকের আয়োজন করা হয়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, কাসেম সোলাইমানি হচ্ছেন জাতীয় বীর, তিনি শুধু ইরান নয় গোটা মুসলিম উম্মাহর মহান বীর।

তিনি বলেন, জেনারেল সোলাইমানি ছিলেন সাহসী, প্রতিরোধী, বিজ্ঞ, আত্মত্যাগী এবং মানবপ্রেমী

তিনি বলেন, জীবিত ও মৃত উভয় অবস্থায় সোলাইমানি সাম্রাজ্যবাদীদের জন্য পরাজয় ডেকে এনেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading