শেখ হাসিনা-নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল সম্মেলন আজ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল সম্মেলন আজ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভার্চ্যুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরুর কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। খবর ইউএনবি’র।

সময়ের পরীক্ষিত দুই বন্ধু দেশ ২০২১ সালে বড় কিছু অনুষ্ঠান যৌথভাবে পালন এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে সহযোগিতা আরও জোরদারের অপেক্ষায় রয়েছে।

সম্মেলনের পর বাংলাদেশ ও ইন্ডিয়া নিজেদের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত করে ঢাকা-দিল্লির ‘মজবুত ও ঐতিহাসিক’ সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করবে।

বাংলাদেশ এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছে এবং আগামী ২০২১ সালে স্বাধীনতা যুদ্ধের ও ইন্ডিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর উদযাপন করবে।

ভার্চ্যুয়াল সম্মেলনটির পর একই দিনে সমঝোতা স্মারক/প্রটোকল সই অনুষ্ঠান হবে। বাংলাদেশ ও ইুন্ডয়ার মাঝে ‘৪-৫টি’ নথি সই হতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading