নেইমারকে ফাউল করে মৃত্যুর হুমকি পাচ্ছেন থিয়াগো মেন্দেজ

নেইমারকে ফাউল করে মৃত্যুর হুমকি পাচ্ছেন থিয়াগো মেন্দেজ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:২০

থিয়াগো মেন্দেজকে ব্রাজিল তারকা নেইমারের ভক্তরা মেরে ফেলার হুমকি দিয়েছেন।রবিবার (১৩ ডিসেম্বর) লিওঁ–পিএসজি ম্যাচে নেইমারকে মারাত্মক ফাউল করেন লিওঁ–র এই মিডফিল্ডার। প্রথমে ভাবা হয়েছিল, বাকি মৌসুমের বেশির ভাগ সময় হয়তো মাঠের বাইরেই থাকতে হবে নেইমারকে।

কিন্তু পায়ের হাড়ে কোনো চিড় না পাওয়া যায়নি। নেইমার জানান, ‘আরও খারাপ হতে পারত, কিন্তু আরও একবার ঈশ্বর আমাকে বাজে কিছু থেকে বাঁচিয়েছেন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর হুমকি পাচ্ছেন লিওঁ–র এই ফুটবলার, জানিয়েছেন তাঁর স্ত্রী কেলি মেন্দেজ ও লিওঁ কোচ রুডি গার্সিয়া।

সংবাদমাধ্যম জানিয়েছে, সেই ফাউলে নেইমারের বড় কোনো ক্ষতি না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে থিয়াগো মেন্দেজ এবং তাঁর পরিবারকে নানাভাবে হেয়প্রতিপন্ন ও হুমকি দিচ্ছেন নেইমারের সমর্থকেরা।

‘সিএনইডব্লুএস’ সংবাদমাধ্যমকে এমনই এক হুমকি পড়ে শুনিয়েছেন কেলি, ‘তোমার সঙ্গী যা করেছে, তাতে নেইমারের যদি কিছু হয়, জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হবে, তুমি এবং তোমার পরিবার এক এক করে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading