রাজধানীতে সন্ত্রাসী ধরার অভিযানে গোলাগুলি, গুলিবিদ্ধ এএসআই

রাজধানীতে সন্ত্রাসী ধরার অভিযানে গোলাগুলি, গুলিবিদ্ধ এএসআই

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০৫

রাজধানীর মোহাম্মদপুরে এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এসময় একজন এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের বৈশাখী রোডে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ এএসআই মো. উজ্জ্বল রায়েরবাজার পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মোহাম্মদপুর বৈশাখী রোড এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ।

তিনি আরও জানান, ইব্রাহিম নামের এক সন্ত্রাসী ও মাদক কারবারি ওই বাসায় অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বাসাটিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম গুলি ছোড়ে। একটি গুলি এএসআই উজ্জ্বলের হাঁটুর উপরে লাগে। পুলিশও পাল্টা গুলি চালালে ইব্রাহিমের গায়ে লাগে; পরে তাকে একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়। আহত দুই জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading