লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ৩৪ লাখ টাকার।

২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল পলিমার, ডমিনেজ স্টিল, এসএস স্টীল, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যাল সার্ভিসেস, ওয়ালটন, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading