১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:২৫
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আগামীকাল ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস’ পালন করা হবে।
এ উপলক্ষে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি,আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট ডে’ নামক ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে।
সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান। তিনি জানান, দিবসটির আলোচনা সভা বেলা ৩ টায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ( বিটিভি), বেসরকারি টিভি চ্যানেল ২৪।

