বাংলাদেশকে ব্রিকস ব্যাংকে যুক্ত হতে ইন্ডিয়ার আমন্ত্রণ

বাংলাদেশকে ব্রিকস ব্যাংকে যুক্ত হতে ইন্ডিয়ার আমন্ত্রণ

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫০

বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে পাঁচ বছর আগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) যুক্ত হতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুই দেশের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান মোদী।

পরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে ইন্ডিয়ার হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে আগ্রহ প্রকাশ করেছেন।”

এদিন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। তাদের বৈঠকের আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি কাঠামো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading