রাজধানীতে নববর্ষ ঘিরে সক্রিয় জাল টাকা-রুপির চক্র, গ্রেপ্তার ৯

রাজধানীতে নববর্ষ ঘিরে সক্রিয় জাল টাকা-রুপির চক্র, গ্রেপ্তার ৯

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৫০

খ্রিস্টীয় নববর্ষ সামনে রেখে সক্রিয় হওয়া জাল টাকার একটি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, বাংলাদেশের জাল টাকা ও রুপি উৎপাদনকারীদের ‘হোতাদের একজন’ জাকির হোসেনের সঙ্গে জাহাঙ্গীর আলম, বাদল খান, মালেক ফরাজী, জসিম উদ্দিন, সাগর, শিহাব, জামাল ও ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়ছে। তাদের কাছ থেকে নগদ ৪০ হাজার ৫০০ টাকা এবং ২০ লাখ ভারতীয় রুপি ও ৩২ লাখ বাংলাদেশি টাকার জাল নোট, মোবাইল ফোন, জাল টাকা ও রুপি তৈরির বিশেষ ধরনের কাগজ, নিরাপত্তা সুতা, বিভিন্ন ধরনের রং, রাসায়নিক, ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেশন মেশিন, কাটার, বিভিন্ন রকমের ডাইসসহ জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। যেসব উপকরণ জব্দ করা হয়েছে সেগুলো দিয়ে আরও কয়েক কোটি জাল টাকা ও রুপি তৈরি করা সম্ভব।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading