সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৫১

উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমে দুই এলাকায় ৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি। এই শৈত্যপ্রবাহ আরও এলাকায় বিস্তার লাভ করতে পারে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। এটি উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়বে। তাপমাত্রা ৯ এর নিচে আছে এখন। এটি আরও কমবে। আগামী কয়েকদিন দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে বয়ে যাবে এই প্রবাহ। এতে সারাদেশেই কমবে তাপমাত্রা। নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। এছাড়া এটি দেশের উত্তর-পশ্চিমাংশে বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে শেষ রাত পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি। এছাড়া ডিমলাতেও তাপমাত্রা ১০ এর নিচে নেমে গেছে। আজ সেখান ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি, ময়মনসিংহে ১১ ডিগ্রি, চট্টগ্রামে ১৭.৪ ডিগ্রি, সিলেটে ১৪.২ ডিগ্রি, রাজশাহীতে ১১ ডিগ্রি, রংপুরে ১০.৯ ডিগ্রি, খুলনায় ১৫.৫ ডিগ্রি এবং বরিশালে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading