আসছে লেখমালা সম্মাননা’র ঘোষণা

আসছে লেখমালা সম্মাননা’র ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৪

পুরস্কারের ধারাবাহিকতা ধরে রাখতে তৃতীয়বারে মতো ঘোষণা আসছে লেখমালা সম্মাননার। লেখমালা ৫ম বর্ষ পূর্তি ‍উপলেক্ষে এবারে সাহিত্যে ও ছোটকাগজ সম্পাদনায় দুই জনকে দেওয়া হবে লেখমালা সম্মাননা। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে লেখমালার সম্মাননা প্রদানের তারিখ পিছিয়ে যায়।

সাহিত্যে সম্মাননার ক্ষেত্রেে এবারে শামীম নওরোজ, মাসুদার রহমান, ফেরদৌস মাহমুদ এবং পশ্চিমবঙ্গের শৌভিক দে সরকারের নাম আলোচনায় উঠে এসেছে। এছাড়া ছোটকাগজ সম্পাদনায় বুনন সম্পাদক খালেদ উদ-দীন, পর্ব সম্পাদক মজিদ মাহমুদ, সপ্তক সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান এবং পশ্চিমবঙ্গ থেকে তিতির সম্পাদক সঞ্জয় সাহার নাম আালোচনায় রয়েছে।

প্রথমবার লেখমালা সম্মাননা পেয়েছিলন, সাহিত্যে কবি হাফিজ রশিদ খান ও ছোটকাগজ সম্পাদনায় চিহ্ন সম্পাদক শহীদ ইকবাল। দ্বিতীয়বার সম্মাননা পান সাহিত্যে কবি বায়তুল্লাহ্‌ কাদেরী ও ছোটকাগজ সম্পাদনায় বেহুলাবাংলা সম্পাদক চন্দন চৌধুরী।

সাহিত্য ও ছোটকাগজ সম্পাদনার পাশাপাশি এবারে লেখমালা’র পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য গোলাম রসূল স্মৃতি পদক দেওয়া হবে।

বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করবে লেখমালা কর্তৃপক্ষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading