এর বেশি কিছু চাইতে পারি না : খুলনা অধিনায়ক

এর বেশি কিছু চাইতে পারি না : খুলনা অধিনায়ক

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:০২

জেমকন খুলনা টাইটানসের হয়ে তিন মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। শিরোপা জেতেছেন এবারই প্রথম। ২০১৬ সালের বিপিএলে মাহমুদউল্লাহ নিজে জিতেছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার খুলনা ছিল তৃতীয় স্থানে।

তাই খুলনা ফ্র্যাঞ্চাইজিকে অন্তত একটি হলেও শিরোপা জেতানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহমুদউল্লাহ। যা তিনি পূরণ করলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মধ্য দিয়ে।

শুক্রবার ( ১৮ ডিসেম্বর) রাতে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা, অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার পেয়েছেন মাহমুদউল্লাহ।

শিরোপা জেতার পর মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। যেভাবে বোলার, ব্যাটসম্যান ও বিশেষ করে ফিল্ডাররা তাদের সব ঢেলে দিয়েছে, তাদেরকে কৃতিত্ব দিতেই হয়। আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি’

অথচ টুর্নামেন্টের শুরুর দিকে ‘এ’ ক্যাটাগরির দুই খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে দলে নিয়েও প্রথম রাউন্ডে আট ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিততে পেরেছিল খুলনা। কিন্তু প্লে-অফ রাউন্ডে আর প্রতিপক্ষকে কোনও সুযোগ দেয়নি তারা। দাপুটে জয়েই নিশ্চিত করেছে শিরোপা।

খুলনা অধিনায়ক বলেন, ‘প্রথম কয়েক ম্যাচে আমি যেভাবে চাইছিলাম সেভাবে ব্যাটিং করতে পারছিলাম না। কিন্তু আমি হাল ছাড়িনি। খুশি যে আমি অবদান রাখতে পেরেছি।”

তিনি বলেন, “ধন্যবাদ আমার দলকে। বিশেষ করে ম্যাশকে। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। খুবই খুশি তাকে পেয়ে।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading