চিত্রনায়িকা তমা ও তার স্বামীর পাল্টাপাল্টি মামলা

চিত্রনায়িকা তমা ও তার স্বামীর পাল্টাপাল্টি মামলা

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৭

২০১৯ সালের ৯ মার্চ তমা মির্জার বাগদান হয়। কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে তমা মির্জা ও তার কানাডাপ্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতী দুবাইয়ে হানিমুন করতে যান। জানা গেছে, দেশে ফেরার পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন চলতে থাকে।

যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন চিত্রনায়িকা তমা মির্জা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন নায়িকার স্বামী। মামলা দুটি হয়েছে বাড্ডা থানায়।

তমার মামলায় একমাত্র আসামি স্বামী হিশাম চিশতী। মামলার এজাহারে তমা মির্জা উল্লেখ করেছেন, বিয়ের পর থেকে তার স্বামী হিশাম চিশতী বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতেন। এ ছাড়া অকারণে গায়ে হাত তুলতেন। এমনকি ফেসবুকে পরিচয় গোপন করে মানহানিকর কথাবার্তা বলতেন। এ ছাড়া হিশাম এই নায়িকার বাবা-মাকে ভয়ভীতি দেখান এবং হত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের ভয়ভীতি দেখান।

অন্যদিকে হিশাম চিশতী তমা মির্জাসহ তার শ্বশুর–শাশুড়ি এবং ড্রাইভারের নামে মামলা করেন। হিশামের মামলার এজাহারে বলা হয়েছে, বিয়ের পর বিভিন্ন সময়ে বাবা-মায়ের প্ররোচনায় তমা হিশামের কাছ থেকে মোট ২০ লাখ টাকা ধার হিসেবে নেন। এমনকি তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে খুন করার চেষ্টা করা হয়। লোহার চেয়ার দিয়ে আঘাত করলে ডান হাতে গুরুতর আঘাত পান।

প্রসঙ্গত, ২০১০ সালে এম‌ বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় আত্মপ্রকাশ ঘটে তমা মির্জার। ‘মনে প্রাণে আছো তুমি’, ‘পালাবার পথ নেই’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ছোট্ট সংসার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তিনি। শাহ‌নেওয়‌াজ কাকলী প‌রিচা‌লিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার পে‌য়ে‌ছেন তমা মির্জা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading