সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৩:২৫
সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩১ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সfপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৩৭১টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ৭ কোটি ১ লাখ ২৪ হাজারটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৬ কোটি ৩৩ লাখ টাকা।
আইএফআইসি ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬২ কোটি ৬৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, এসএস স্টিল, ফরচুন সুজ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, ম্যারিকো বাংলাদেশ ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

