২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০ ডেঙ্গু রোগী

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আটজন ঢাকায় ও রাজধানীর বাইরে দুজন ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ২৭ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ছয়জন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৩৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩৩৪ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রসঙ্গত, গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading