নেহার বেবি বাম্প ছিল নতুন গানের জন্য পাবলিসিটি স্টান্ট
উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৪৩
নিজের ‘বেবি বাম্পে’র ছবি পোস্ট করে শুক্রবার (১৮ ডিসেম্বর) সকলকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় ইন্ডিয়ান সঙ্গীত তারকা নেহা কক্কর। কিন্তু শুক্রবারই (১৮ ডিসেম্বর) সকালে মুম্বাই এয়ারপোর্টের একটি ভিডিওতে দেখা যায় উধাও সেই বেবি বাম্প।
ধারণা করা হয়, ছবিটি ছিল নতুন গানের প্রোমোশনের জন্য একটি পাবলিসিটি স্টান্ট। সেই অনুমানই সত্যি হলো।
শনিবার (১৯ ডিসেম্বর) সেই ছবি দিয়েই গানের একটি পোস্টার শেয়ার করেছেন নেহা।
এদিকে নেহার বেবি বাম্পের ছবি পোস্ট করার পর তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছিল তার ভক্তরা। সেই সাথে সদ্য বিবাহিত নেহার বেবি বাম্পের ছবি নিয়ে নেটিজেনদের মাঝেও বিতর্ক উঠেছিল তুঙ্গে।

