সোমবার স্ত্রীসহ টিকার প্রথম ডোজ নেবেন বাইডেন

সোমবার স্ত্রীসহ টিকার প্রথম ডোজ নেবেন বাইডেন

উত্তরদক্ষিণ | শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:২৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল সোমবার করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নেবেন বলে বাইডেনের প্রেস সচিব জেন প্যাসাকি জানিয়েছেন। এছাড়া, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে ডোজ নেবেন।

এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকার ডোজ নেন।

যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন। ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানাবেন।

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার প্রথম স্ত্রী নিলিয়া ও শিশু কন্যাকে হারানোর ৪৮তম বার্ষিকী উপলক্ষে গির্জায় প্রার্থনা করেছেন।

১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন। তার মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading