কক্সবাজার-সেন্টমার্টিন রুটে বিলাসবহুল ক্রুজ শিপ, সর্বনিম্ন ভাড়া ২৫০০

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে বিলাসবহুল ক্রুজ শিপ, সর্বনিম্ন ভাড়া ২৫০০

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে সর্ববৃহৎ বিলাসবহুল ও দ্রুতগতির যাত্রীবাহী ক্রুজ শিপ ‘বে ওয়ান’।

সোমবার (২১ ডিসেম্বর) থেকে চালু হচ্ছে এ ক্রুজ শিপ। এই শিপে রয়েছে বিলাসবহুল রেস্টুরেন্ট, প্রেসিডেন্সিয়াল স্যুটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। এছাড়াও রয়েছে রাত্রিযাপনের সু-ব্যবস্থাও। জাহাজটি দেশের খ্যাতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্সের অর্থায়নে আমদানি করা হয়েছে।

কর্ণফুলী বিল্ডার্স সূত্র জানায়, এমভি বে- ওয়ান জাহাজটি ৫০১৯ টন গ্রস রেজিস্টার্ড টনেজ, ১১২০০ বিএইচপি ইঞ্জিন হর্স পাওয়ারের। জাহাজের ক্রু সংখ্যা ১৭ জন, যাত্রী সেবায় নিয়োজিত ক্রু’র সংখ্যা ১৫০ জন। জাহাজটিকে একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।

বে ওয়ান ক্রুজ শিপের কক্সবাজারের সমন্বয়ক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমুদ্রগামী তারকা মানের জাহাজ ‘বে ওয়ান’-এর ধারণক্ষমতা প্রায় দুই হাজার জন। ১২১ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৩ মিটার ড্রাফটের জাহাজটি সর্বোচ্চ ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। জাপানের কোবেই শহরের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে নির্মিত জাহাজটি।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার-সেন্টমার্টিন রুটে গত বছর কর্ণফুলী এক্সপ্রেস নামে আরেকটি ক্রুজ শিপ চালু করা হলেও সেটির ধারণক্ষমতা মাত্র ৫০০ জনের। আর ‘বে ওয়ান’-এর ধারণক্ষমতা দুই হাজার জনের। বাংলাদেশে এটি এখন সর্ববৃহৎ ক্রুজ শিপ। কেবল অভ্যন্তরীণ রুটে নয়, আইএমওর রেজিস্ট্রেশনপ্রাপ্ত এ জাহাজ আন্তর্জাতিক রুটেও পরিচালনার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটনসেবা প্রদানকারী অন্য জাহাজগুলো থেকে এমভি বে- ওয়ান সম্পূর্ণ আলাদা। অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন বিলাসবহুল এ জাহাজে ভ্রমণের মাধ্যমে পর্যটকরা নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, শিপটি সাগরের সুগন্ধা পয়েন্টে অবস্থান করবে। প্রতিদিন সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে যাত্রীদের পরিবহণ করে সুগন্ধা পয়েন্টে নিয়ে যাত্রীদের শিপে ওঠানো হবে। টেকনাফ থেকে সেন্টমার্টিন পৌছাতে যেখানে ৩ ঘন্টা সময় লাগে এখন থেকে কক্সবাজার থেকে মাত্র ৩ ঘন্টা সময়ের মধ্যে সেন্টমার্টিন যাওয়া যাবে।

যাত্রা : কক্সবাজার থেকে ছাড়বে সকাল- ৮টায়, সেন্টমার্টিন পৌছবে- বেলা ১১টায়। আবার সেন্টমার্টিন থেকে ছাড়বে বিকাল ৪টায়, কক্সবাজার পৌঁছবে সন্ধ্যা ৭টায়।

ভাড়া : ইকোনমি(আসন সংখ্যা- ৩০০)- ২৫০০ টাকা, বিজনেস ক্লাস (আসন সংখ্যা- ২০০)- ৩০০০ টাকা, ওপেন ডেক (আসন সংখ্যা- ১০০)- ৪০০০ টাকা, ভি আই পি কেবিন (আসন সংখ্যা- ৪)- ২৫০০০ টাকা, ভি ভি আই পি কেবিন (আসন সংখ্যা- ২৮)- ৩০০০০ টাকা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading