বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে ৩টি কুমির অবমুক্ত

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতশবার্ষিকী উপলক্ষে সুন্দরবনে তিনটি কুমির অবমুক্ত করা হয়েছে। কুমির তিনটির বয়স তিন বছর। এর মধ্যে দুইটি নারী এবং একটি পুরুষ প্রজাতির।

রবিবার সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন সুন্দরবন পূর্ব বিভাগের করমজল খালে কুমিরগুলো অবমুক্ত করেন।

বন বিভাগ জানায়, সুন্দরবনের খালে অবমুক্ত করা লবণ পানির ওই কুমির তিনটি করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নিয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের নদী-খালে ৯০টি লবণ পানির কুমির এবং ১০টি বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপ ছাড়া হবে। এর মধ্যে দুই দফায় ৬টি কুমির অবমুক্ত করা হয়েছে। এসব কুমির এবং কচ্ছপ সুন্দরবনের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে জন্ম নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মো. আব্দুর রাজ্জাক, উপসচিব এ এস এম ফেরদৌস, বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান, বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading