কমেছে সূচক, বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫১

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৫৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫৫ কোটি ২৫ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭০৫ কোটি ৬ লাখ টাকার। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।

রবিবার ডিএসইতে মোট ৩৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, দর কমেছে ২১৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, দর কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading