রাজধানীতে আরও তিন ‘ইউটার্ন’ চালু

রাজধানীতে আরও তিন ‘ইউটার্ন’ চালু

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:০৫

রাজধানীতে যানবাহন চলাচলে আরও তিনটি ইউটার্ন খুলে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রবিবার (২০ ডিসেম্বর) তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে, নাবিস্কো-কোহিনূর কেমিকেল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলী রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচের ইউটার্ন নির্মাণের কাজ চলছে।

জানা যায়, উত্তর সিটি করপোরেশনের আওতায় তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ইউ টার্ন নির্মাণ করা হয়েছে। ১১টি ইউ টার্নের মধ্যে এখন পর্যন্ত ছয়টি চালু করা হয়।

এর আগে কাওলা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়ের ইউটার্ন খুলে দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading