ডিসেম্বরেই এইচএসসির ফল

ডিসেম্বরেই এইচএসসির ফল

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:০০

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড।

রবিবার এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী, শিক্ষামন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারব।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মত এবার এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে না বলে গত ৭ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। ওইদিন তিনি বলেন, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading