পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫০
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে নতুন সাধারণ নির্বাচনের সুপারিশ করেছেন।
রবিবার (২০ ডিসেম্বর) সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে তিনি এ সুপারিশ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওলির এক সহযোগী জানিয়েছেন, নিজ দলের সমর্থন হারানোর পর সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন করে জনসমর্থন চাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এক নেতা বলেছেন, দলের ভেতর সংখ্যাগরিষ্ঠের সমর্থন হারানো ওলি এখন দেশকে নতুন নির্বাচনের পথে ঠেলে দিতে চাইছেন।
প্রসঙ্গত, নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন ওলী। কিন্তু নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে অন্তরঙ্গ একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি।

