জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসির শ্রদ্ধা, ৩৫০টি বৃক্ষরোপণ

জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর সমাধিতে বিএসইসির শ্রদ্ধা, ৩৫০টি বৃক্ষরোপণ

উত্তরদক্ষিণ | রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৫০

জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং কমিশনারসহ একটি দল। এছাড়াও টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের সামনে ও হেলিপ্যাড সংলগ্ন স্থানে ৩৫০টি বৃক্ষরোপণ কর্মসূচির নামফলক উদ্বোধন করেন তারা।

রবিবার (২০ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে গঠিত কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য এবং কমিশনের নির্বাহী পরিচালকরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এসময় বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, মো. আব্দুল হালিম এবং খন্দকার কামাল-উজ্জামান সমাধি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা জানাতে কমিশনের নির্বাহী পরিচালকদের পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এনামুল হক (কালু) উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading