পুঁজিবাজারে রবির লেনদেন শুরু ২৪ ডিসেম্বর

পুঁজিবাজারে রবির লেনদেন শুরু ২৪ ডিসেম্বর

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০৩

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পক্রিয়া সদ্য সম্পন্ন করা মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার লেনদেন ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শুরু হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ২০ ডিসেম্বর (রবিবার) সিডিবিএল-এর মাধ্যমে লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা করেছে কোম্পানিটি। কোম্পানিটির আইপিও শেয়ার ২০ ডিসেম্বর (রবিবার) বিজয়ীদের বিও হিসাবে জমা করা হয়েছে। আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য গত ১০ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে লটারির ড্র অনুষ্ঠিত হয়।
রবি পুঁজিবাজার থেকে (নিজস্ব স্টাফ ব্যতিত) ৩৮৭ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংগ্রহ করবে। এরমধ্যে যোগ্য বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৪০ শতাংশ হিসেবে ১৫৫ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৬০০ টাকার। তবে ৬২১টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পক্ষে ১ হাজার ৫৮৬ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। যা বরাদ্দের বিপরীতে ১০২২.৮৭ শতাংশ।
এই অতিরিক্ত আবেদনের ফলে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ১৫৫ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৬০০ টাকার শেয়ার আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে।
মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading