ধীরে ধীরে কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ

ধীরে ধীরে কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ

উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:১২

ধীরে ধীরে কাটতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। দিনের তাপমাত্রা বাড়তে থাকায় শৈত্যপ্রবাহের রেশও ধীরে ধীরে কমতে শুরু করছে। মাঝারি শৈত্যপ্রবাহ কেটে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে এখন। সেই সঙ্গে এর বিস্তারও কমছে।

সোমবার (২১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এখন গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, বদলগাছি, শ্রীমঙ্গল, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু জায়গায় শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে। তবে মৃদু শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন কয়েকটি এলাকায় থাকতে পারে। তাপমাত্রা বাড়তে থাকায় ধীরে ধীরে কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading