প্রেমিকাকে বাসায় ডেকে দুই বন্ধু মিলে ‘ধর্ষণ’, আরেক আসামি গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৮:৪৫
চট্টগ্রামে এক কলেজছাত্রীকে বাসায় ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ‘ধর্ষণের’ ঘটনায় অপর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ ডিসেম্বর) নোয়াখালীর মাইজদী এলাকা থেকে মেহেদী হাসান আশিক রব্বানী ওরফে বাবুকে (২০) গ্রেপ্তার করা হয়।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, ঘটনার পর মেহেদী চট্টগ্রাম থেকে পালিয়ে নোয়াখালীর সুধারাম থানার মাইজদীর ফতেপুর এলাকায় তার খালার বাসায় আশ্রয় নিয়েছিলেন। ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মেহেদী ধর্ষণের ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করেছে। ১৬৪ ধারায় জবানবন্দি দিতে স্বীকৃতি জানানোয় বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার প্রধান আসামি রাকিবুল হাসান ওরফে আরিয়ানকে গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর একটি বাসায় গত ১১ ডিসেম্বর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করে থানায় মামলা করেছেন ওই কলেজ ছাত্রীর মা। যে বাসায় ধর্ষণের ঘটনা ঘটেছে সেটি মেহেদীর।

