প্রেমিকের সঙ্গে দেখা করতে ঘরের তালা ভেঙেছিলেন কারিনা
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২০
বলিউডের সমস্ত রকমের খবর নাকি নখদর্পণে থাকে অভিনেত্রী “কুইনখ্যাত” করিনা কাপুরের। মুম্বাইয়ে টিনসেল টাউনে করিনার খুনশুটির কথা কারোর অজানা নয়। তবে শৈশবেও নাকি মারাত্মক দুষ্টু ছিলেন তিনি। এতই দুষ্টুমি করতেন যে তাঁকে নাকি তাঁর মা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন। সেই সময়ে নাকি একটি ছেলেকে খুব পছন্দ হয়েছিল করিনার। সেখান থেকে বেজায় চটেছিলেন এ অভিনেত্রীর মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন বলিউডের এই অভিনেত্রী। খবর কলকাতা ২৪
করিনা জানায়, কিশোরী থাকা অবস্থায় ছেলেটিকে পছন্দ হয়। মায়ের কাছে কিছুটা বায়না করেই বলেছিলেন ছেলেটির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। কিন্তু মায়ের পক্ষ থেকে অনুমতি মেলেনি। এর মধ্যেই একদিন মা বাড়ি থেকে বেরোন। সেদিন মায়ের ঘরের তালা ভেঙে ভিতরে ঢোকেন কারিনা। ওই ঘরেই ছিল টেলিফোন। ছেলেটিকে ফোন করেন এবং তার পরে দেখা করতে যান।
এসব দেখেই রেগে আগুন হন মা ববিতা। আর তার পরেই বোর্ডিং স্কুলে তাঁকে পাঠিয়ে দেন। তখন করিনার বয়স ১৪-১৫র আশপাশে। করিনার কথায়, আমার বয়স তখন ১৪-১৫। আমার ছেলেটিকে সত্যিই খুব পছন্দ ছিল। কিন্তু মা বিষয়টা নিয়ে দুঃখিত ছিলেন। সিঙ্গেল মাদার হিসেবেই আরও বলে দিয়েছিলেন যে এসব করলে চলবে না। সেই জন্যই নাকি বাড়ির টেলিফোনটিও ঘরে তালাবন্ধ করে রেখে বেরোতেন।
এদিকে দ্বিতীয় বারের মা হতে চলেছেন বেবোখ্যাত অভিনেত্রী করিনা কাপুর। লকডাউনের মধ্যেই এই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাইফ কারিনা।

