যোগ্য নিরীক্ষকের তালিকা থেকে বাদ পড়লো ৩৬ অডিট ফার্ম

যোগ্য নিরীক্ষকের তালিকা থেকে বাদ পড়লো ৩৬ অডিট ফার্ম

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরীক্ষায় নিয়োজিত অডিট ফার্মের তালিকা থেকে ৩৬টি ফার্মকে ‘অযোগ্য’ বিবেচনা করে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিয়ম এড়িয়ে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্তির চেষ্টা করা বেস্ট হোল্ডিংস লিমিটেডের নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের কাজ করে দেওয়া আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও মাহফেল হক অ্যান্ড কোং এর নামও রয়েছে বাদ পড়া ফার্মের তালিকায়।

এই ৩৬টি ফার্ম এখন থেকে আর কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোনো অডিট বা নিরীক্ষা করতে পারবে না। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অডিট করার জন্য বাংলাদেশ ব্যাংকের তালিকায় যোগ্য অডিট ফার্ম থাকল ৪১টি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, ‘অযোগ্য বিবেচনা করে’ ওই ৩৬টি অডিট ফার্মকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

যে ৪১টি অডিট ফার্ম যোগ্য বিবেচিত হয়েছে, তাদের একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading