ডব্লিউএইচও’র আশ্বাস: নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই

ডব্লিউএইচও’র আশ্বাস: নতুন ধরনের করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০১

ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন একটি ধরন নিয়ে বেশি শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন ধরন একটি মহামারীর বিবর্তনের স্বাভাবিক অংশ বলে জানিয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা ভাইরাসের এই ধরন আবিষ্কারের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন, ভাইরাসটিকে অনুসরণ করার জন্য ব্যবহৃত নতুন সরঞ্জামগুলো কাজ করছে বলে জানিয়েছেন তারা।

এক অনলাইন ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইক রায়ান বলেছেন, “আমাদের একটি ভারসাম্য খুঁজে পেতে হবে। স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ঘটছে জনসাধারণকে তা জানানো দরকার। তবে এটিও পরিষ্কার করতে হবে যে এটি ভাইরাসের বিবর্তনের স্বাভাবিক অংশ।

“এই সময়ে ভাইরাসটিকে এত সতর্কতার সঙ্গে, এমন বৈজ্ঞানিকভাবে, এত নিবিড়ভাবে অনুসরণ করতে পারা বৈশ্বিক জনস্বাস্থ্যের একটি সত্যিকার ইতিবাচক উন্নয়ন। যে দেশগুলো এ ধরনের নজরদারি চালাচ্ছে তাদের প্রশংসা করা উচিত।”

ব্রিটেন থেকে পাওয়া তথ্য উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ এর বর্তমান ধরনটি থেকে নতুন ধরনটি লোকজনকে বেশি অসুস্থ করছে বা এটি আরও প্রাণঘাতী, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি; তবে নতুন ধরনটি আরও সহজেই ছড়িয়ে পড়তে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading