আমেরিকায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন বাংলাদেশিরা

আমেরিকায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন বাংলাদেশিরা

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৪৫

আমেরিকায় ফাইজারের ভ্যাকসিন নিতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এখন পযর্ন্ত সকলেই সুস্থ আছেন বলে খবর পাওয়া গেছে।

গত সোমবার (১৪ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হবার পর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক প্রবাসী ফাইজারের টিকা গ্রহণ করেছেন।

আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মী রেখা রোজারিও, মাইশা জিলু গত শনিবার এবং ঝর্না আহমেদ শুক্রবার ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড,ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ওহাইও, শিকাগো, ক্যানসাস ও নর্থ ক্যারোলিনার প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি নির্দ্বিধায় ফাইজারের টিকা গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. মাসুদুল হাসান টিকা গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ফাইজারের টিকা গ্রহণ করেন। একই দিন সকালে ক্যালিফোর্নিয়ার এডভ্যান্টিস্ট হেলথ গ্ল্যান্ডেল মেমোরিয়াল হাসপাতালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন প্রোভিন্স স্টেট জোসেফ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন ফিজিশিয়ার ডা. রবি আলম। করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে তিনি এই ভ্যাকসিন পেয়েছেন বলে জানা গেছে। এইদিন আটলান্টায় বসবাসকারী বাংলাদেশি ফজলে খান ফাইজারের টিকা গ্রহণ করেছেন।

ভয় পাওয়ার কিছুই নেই বলে জানিয়ে টিকা গ্রহণকারী বাংলাদেশিরা জানান, এটি সাধারণ টিকার মতোই। দু’দিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করছেন না। পাশাপাশি জরুরি টিকা গ্রহণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading