‘নিরাপত্তা ঝুঁকিতে’ সাক্ষ্য দিতে আসছেন না অভিজিৎ রায়ের স্ত্রী: রাষ্ট্রপক্ষের আইনজীবী

‘নিরাপত্তা ঝুঁকিতে’ সাক্ষ্য দিতে আসছেন না অভিজিৎ রায়ের স্ত্রী: রাষ্ট্রপক্ষের আইনজীবী

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:১০

নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় স্বামী অভিজিৎ রায় হত্যা মামলায় সাক্ষ্য দিতে রাফিদা আহমেদ বন্যা আসছেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার জাকির।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার পর একথা বলেন তিনি।

অভিজিৎ রায় মামলা পরিচালনায় বিশেষ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকারী জাকিরের কাছে জানতে চাওয়া হয়েছিল রাফিদা আহমেদ বন্যা সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্র থেকে আসছেন কি না।

এ ব্যাপারে তিনি বলেন, তাকে যথাযথ পদ্ধতিতে দূতাবাসের মাধ্যমে আদালতের সমন পাঠানো হয়েছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার সঙ্গে টেলিফোনে কথাও বলা হয়েছিল। কিন্তু তিনি বলেছেন, সাক্ষ্য দেওয়ার আমার শতভাগ ইচ্ছা থাকা সত্ত্বেও নিরাপত্তার কথা বিবেচনা করে আসতে পারছি না।

প্রসঙ্গত, বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় স্ত্রীকে নিয়ে থাকতেন যুক্তরাষ্ট্রে। ২০১৫ সালে বইমেলা উপলক্ষে দেশে ফিরেছিলেন দুজন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading