মোদীকে ‘লিজিয়ন অব মেরিট’ দিলেন ট্রাম্প
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৫০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিজিয়ন অব মেরিট দিলেন ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর নেতৃত্বে ইন্ডিয়া-আমেরিকা দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের উন্নতি এবং বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে ইন্ডিয়ার উঠে আসার জন্যই এই পুরস্কার দেওয়া হল। এই আমেরিকান সামরিক সম্মান বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেওয়া হয়ে থাকে।
সোমবার (২১ ডিসেম্বর) এই সম্মান দেওয়া হয়েছে মোদীকে। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর রবার্ট ও’ব্রায়েন হোয়াইট হাউসে লিজিয়ন অব মেরিট তুলে দিয়েছেন আমেরিকায় থাকা ভারতীয় দূত তরণজিৎ সিংহ সান্ধুর হাতে। মোদীর হয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন। নিজের টুইটার হ্যান্ডল থেকে সেই ছবি দিয়ে সে কথা জানিয়েছেন তরণজিৎ।
প্রসঙ্গত, মোদী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেও এই পুরস্কার দেওয়া হয়েছে। ওই দুই দেশের রাষ্ট্রদূতরা তাঁদের হয়ে পুরস্কার নিয়েছেন।

